Sanatani Unity Council

সনাতনী ঐক্য পরিষদ

সমাজ তথা সনাতনীদের সার্থে

May 11, 2026

সনাতনী ঐক্য পরিষদ: ২০২৫ সালের ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম

সনাতনী ঐক্য পরিষদ: ২০২৫ সালের ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম

নমস্কার ও শুভেচ্ছা গ্রহণ করবেন।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, সনাতনী ঐক্য পরিষদ-এর পক্ষ থেকে শৌলজালিয়া ইউনিয়নের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের জন্য বাৎসরিক ক্যালেন্ডার বিতরণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

আমাদের লক্ষ্য হচ্ছে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করা। সেই উদ্দেশ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি যেন আগামী জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে শৌলজালিয়া ইউনিয়নের প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের ঘরে ঘরে এই ক্যালেন্ডারটি পৌঁছে দেওয়া সম্ভব হয়।

আমাদের লক্ষ্য:

  • Ø  ইউনিয়নের প্রতিটি পরিবারের সাথে সংযোগ স্থাপন।

Ø  সনাতনী ঐতিহ্যের স্মারক ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

Ø  ঐক্যবদ্ধভাবে আগামী বছরকে স্বাগত জানানো।


আপনাদের সকলের সহযোগিতা ও আশির্বাদ আমাদের এই যাত্রাকে আরও বেগবান করবে। শৌলজালিয়া ইউনিয়নের প্রতিটি প্রান্তের মানুষের দোরগোড়ায় আমাদের প্রতিনিধিরা খুব শীঘ্রই পৌঁছে যাবেন।

আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর এবং ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলি।

 

শুভেচ্ছান্তে,

সনাতনী ঐক্য পরিষদ

শৌলজালিয়া ইউনিয়ন।

Subscribe Our Newsletter