সনাতনী ঐক্য পরিষদ
সমাজ তথা সনাতনীদের সার্থে
Apr 20, 2026

সনাতনী
ঐক্য পরিষদ শৌলজালিয়া ইউনিয়নের অন্তর্গত সকল শ্রী শ্রী
শ্যামা পূজা মণ্ডপে পরিদর্শন
করেছে এবং পূজা কমিটির
হাতে ভক্তিভরে প্রণামী প্রদান করেছে। পাশাপাশি পরিষদের সদস্যবৃন্দ সেচ্ছাসেবী হিসেবে প্রসাদ বিতরণে অংশগ্রহণ করেন, যা সকল পূজার্থী
ও ভক্তদের মধ্যে প্রশংসিত হয়েছে।
এই ধর্মীয় ও সামাজিক উদ্যোগের
মাধ্যমে সনাতনী ঐক্য পরিষদ শ্যামা
পূজার শুভক্ষণে ভক্তি, ঐক্য ও সহযোগিতার
এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
পরিদর্শিত
মণ্ডপসমূহঃ
- শ্রী
শ্রী শ্যামা মাতার মন্দির, দোগনা হাট
- শ্রী
শ্রী বারোয়ারী কালী মন্দির, দক্ষিণ
তালগাছিয়া
- শ্রী
শ্রী কালী মন্দির, মধ্য
শৌলজালিয়া
- শ্রী
শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম,
বীণাপানি বাজার
- শ্রী
শ্রী শ্যামা ও গনেশ পাগল
মন্দির, ঘরামি বাড়ি, উত্তর কৈখালী
এই মহতী কর্মে অংশগ্রহণকারী
সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দাতা ব্যক্তিবর্গকে
জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
🔱 জয় মা কালী
| জয় সনাতন ধর্ম 🔱
— সনাতনী
ঐক্য পরিষদ
শৌলজালিয়া
ইউনিয়ন, কাঁঠালিয়া, ঝালকাঠি।